মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুপার মুন উপভোগ করুন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর পর তিন বছরই পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর এ বছর ৩ ডিসেম্বর দেখা মিলছে সুপার মুনের।

অবশ্য প্রতিবছর সুপার মুনের উদয় নিয়ে মানুষের আগ্রহে কিছুটা হয়তো ভাটা পড়েছে।

জানা যায়, ৩ ডিসেম্বর রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসেবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় এই রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে।

স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে বলে জানা যায়। এমনকি আরো উজ্জ্বল গোলাকার থালার মতো দেখা যাবে এই চাঁদ। চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় ৩০ শতাংশ।

নাসা জানায়, ৩ ডিসেম্বর ছাড়াও ২০১৮ সালের প্রথম দিন ও শেষ দিন আবার ‘সুপার মুন’ দেখা যাবে। এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ এবং সর্বশেষ ১৯৮২ সালে। ৬৮ বছর পর ২০১৬ সালের ১৪ নভেম্বর দেখা গিয়েছিল ‘সুপার মুন’।

বিজ্ঞানীরা দাবি করেছিলেন, ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর ২০৩৪ সালের নভেম্বর মাসে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে। কিন্তু বছর না যেতেই আবার সুপার মুনের আগমন বিশ্ববাসীকে ততোটা চমকাতে পারেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ