শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

মানবসেবায় অতুলনীয় আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতিক ফারুক
তরুণ লেখক

মানুষ মানুষের জন্য। প্রত্যেক মানুষের উচিৎ পরস্পরের সুখ দুঃখে পাশে থাকা। কোন মুসলমান ভাইয়ের বিপদে যথাযথ সাহায্য প্রদান করা। মানুষ্যত্ববোধ বা মানবতাবোধ থেকেই একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসে।

আবার কেউ কেউ তো বিপদগ্রস্ত কোন ভাইকে বিপদ থেকে উদ্ধার করতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচে। মনের গহীনে পরম সুখশান্তি অনুভব করে। এমন উদার মনের মানুষ পৃথিবীতে অগণিত আছে।

তবে, মানবসেবায় নিয়োজিত কোন সংগঠন বা ব্যক্তিকেন্দ্রিক যদি আমরা সঠিক পরিসংখ্যান অনুসন্ধান করতে যাই। তাহলে এদের মধ্যে অধিকাংশই দেখতে পাবো আলেম-উলামাদের বা কওমি শিক্ষার্থীদের। এটি আমাদের কাছে আরো সুস্পষ্ট হবে যখন আমরা বিষয়টি খতিয়ে দেখব।

সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি আলেমদের মহানুভবতা এবং দিনরাত সেখানে থেকে অসহায়দের পাশে থেকে সহায়তা করা সত্যিই অতুলনীয় বিষয়। মাদরাসা শিক্ষার্থীদেরও বিপুল অংশগ্রহণ। মানবসেবায় আলেমসমাজ অতিতেও ছিল আছে এবং থাকবে।

দেশে যখন কোন মানুষ কঠিন রোগাক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে থাকে। এই সংবাদ কোন আলেমের কানে আসার সাথেই সাথেই তিনি তৎপর হয়ে যান। সাহায্য সহযোগিতা করার জন্য উদগ্রীব হয়ে উঠেন। নিজের সর্বস্ব চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে সামর্থ্যানুযায়ী সাহায্য করার চেষ্টা করেন। রাস্তার ভিক্ষুককে পর্যন্ত ফিরিয়ে দিতে ইতস্তত বোধ করেন আলেমসমাজের লোকেরা।

মানবসেবায় আলেমসমাজের যে অতুলনীয় ভূমিকা সেটি একটি ঘটনার মাধ্যে স্ফুটিত হয়ে যাবে।

কয়েকবছর আগে কোন এক ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মৃত্যু বরণ করেন। পরবর্তীতে মৃত মানুষের লাশগুলো পানিতে ভেসে ওঠে। এমন কেউ ছিল না যারা মৃত মানুষের এই লাশগুলোকে গোসল করিয়ে, জানাজা পড়িয়ে কবর দিবেন। কিন্তু, পাশের গ্রামের এক হাফেজ, আলেম সাহেব কোমরে গামছা বেঁধে নেমে পরলেন অভিযানে। একে একে সকলকে গোসল করিয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত করে কবর দিয়েছেন। সে সময় এই সংবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছিল।

যাইহোক, আমার এগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আলেমদের উদারতার পরিচয়গুলো মানুষের মাঝে উপস্থাপন করা। রোহিঙ্গা সঙ্কটে আলেমদের অবদান সবচেয়ে বেশী! কিন্তু, মিডিয়া যেন এই ব্যাপারে হাত পা গুটিয়ে নীরব দর্শক সেজে বসে আছে।

আলেমরা কখনো লোকদেখানো কাজ করেন না। তারা সর্বদা আল্লাহ তা'য়ালার বিধি-বিধান এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ অনুকরণেই জীবন পরিচালনা করে থাকেন।

মানবসেবায় আলেমসমাজ এর নেপথ্যবিধান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শনুসরণ।

তাই, আসুন! আমরা সকলে রাসুলের আদর্শে আদর্শিত হই। মানবসেবায় পরস্পরে এগিয়ে আসি। এই আলেমদের পরামর্শ গ্রহণ করি।

বাস ও পার্কে কালেকশন, এ কেমন লজ্জা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ