শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

ভারতে ছড়িয়ে পড়ছে ইমাম মাহদি দাবিদার শাকিলি ফেৎনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সাব এডিটর

ভারতে জন্ম নেয়া ইমাম মাহদি হওয়ার দাবিদার শাকিল বিন হানিফের ফেৎনা দিন দিন বেড়েই চলছে৷ এ পর্যন্ত ভারতে ১০হাজারেরও অধিক মুসলমান সে ফেৎনার শিকার হয়ে মুরতাদ হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষত ভারতের বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এই ফেৎনা তরিৎ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ভারতের উর্দু দৈনিক মিল্লাত টাইমস।

দৈনিকটি বলছে, শাকিল বিন হাফিনের নব্য ফেতনার শিকার হওয়া ৮০ ভাগই সাধারণ মানুষ এবং তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত। অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষদের কাছে নতুন সে আদর্শের বীজ ছড়িয়ে দেয়া হচ্ছে বলে জানা যায়।

শাকিলি ফেৎনার বিরুদ্ধে শুরু থেকেই কাজ করছেন ইঞ্জিনিয়ার জিশান আহমদ। তিনি বলেন, ভারতের বিহার প্রদেশের দরভঙ্গ এলাকার অধিবাসী শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে আসছে৷ বর্তমানে সে আওরঙ্গবাদে নিজের হেড কোয়ার্টার বানিয়ে সাধারণ মুসলমানদের ধোঁকা দিয়ে চলছে৷

বিভিন্ন শহরে তার অনুসারীরা কাজ করছে৷ কয়েক শহরে সে খলিফাও নিযুক্ত করেছে৷

তিনি জানান, বিহারের পাটনা, চম্পারন ও শিমানচল জেলায় তার প্রায় ৪ হাজার অনুসারী রয়েছে৷ এর মধ্যে কয়েক শ’ পরিবার এমন রয়েছে যাদের সবাই এক সাথে মুরতাদ হয়ে শাকিলের অনুসারী হয়৷

শাকিলের সর্বাধিক অনুসারী রয়েছে মধ্য প্রদেশের ভোপাল শহরে৷ এখানে তার প্রায় ৩ হাজার অনুসারী আছে বলে জানা যায়৷ আর উত্তর প্রদেশের বাদাইউন, রামপুর, গৌরখপুর, সিদ্ধার্ত নগর ও জৈনপুর এলাকায় তার দুই হাজারের মতো মুসলমান মুরতাদ হয়ে গেছে৷

এ ছাড়া মহারাষ্ট্র, করনাটক, অন্ধ্র ও গোয়া প্রদেশসহ ভারতের বিভিন্ন এলাকায় এই শাকিলি ফেৎনা দ্রুত ছড়িয়ে পড়ছে৷

জিশান আহমদ পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ গ্রামের বাড়ি বিহারে হলেও থাকেন দিল্লি শহরে৷ তিনি বর্তমানে দারুল উলুম দেওবন্দের তাহাফফুজে খতমে নবুওতে’র তত্ববধানে শাকিলি ফেৎনা বিষয়ে কাজ করে যাচ্ছেন৷

তিনি বলেন, দেওবন্দ থেকে যথেষ্ট সহযোগিতা পেলেও বিহারের এমারতে শরইয়্যাহ’র কাছে বিষয়টি বার বার উপস্থাপন করা হলেও তাদের তেমন সাড়া পাওয়া যায়নি৷ বরং তারা বলেছেন, এ বিষয়ে নীরবতা অবলম্বনই শà§