সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

উবার-পাঠাওয়ে নীতিমালা চায় সিএনজি অটোরিকশা নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যাপসভিত্তিক পরিবহন সেবা উবার, পাঠাও সহ অন্য যান বন্ধ না করে নীতিমালা দাবি করেছেন সিএনজি অটোরিকশার শ্রমিক নেতারা।পাশাপাশি নীতিমালার মাধ্যমে সিএনজি অটোরিকশাকে অ্যাপসের আওতায় আনারও দাবি করেন তারা।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ ও ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

বুধবার ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন জানান, আমরা আগে উবার-পাঠাও বন্ধের দাবি করেছিলাম। কিন্তু অ্যাপস দুইটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অ্যাপসগুলোর কোন নীতিমালা নেই। তাদের নীতিমালার সাথে অটোরিকশারও একটি নীতিমালা করে অ্যাপসের আওতায় আনা দরকার।

তিনি আরো বলেন, উবার, পাঠাও অ্যাপসের মতো আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান আসছে। জানতে পেরেছি প্রতিষ্ঠানগুলো শুরুতে স্বল্প খরচে যোগাযোগ সুবিধা দিবে, কিন্তু নীতিমালা না থাকলে তারা পরে পকেট কাটলে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়বে।

এদিকে গেল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক স্মারকলিপিতে ১২টি প্রস্তাব দেন ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ