তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
আসাম রাজ্যে মুসলমানদের নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ করায় মাওলানা আরশাদ মাদানীর নামে ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রতি দায়ের করা মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন ভারতের উত্তর প্রদেশের শামেলীর স্থানীয় আলেমগণ৷
সংবাদ সম্মেলনে শামেলীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম এর মুহতামিম মাওলানা সাইয়েদ বদরুল হুদা কাসেমী বলেন, আসাম রাজ্যে মুসলমানদের নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে মাওলানা আরশাদ মাদানীর বক্তব্য ‘আসামকে দ্বিতীয় মিয়ানমার বানানোর পায়তারা চলছে’ এবং সেখানকার লক্ষ লক্ষ মুসলমানকে নাগরিকত্বহীন সাব্যস্ত করে তাদের দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র চলছে- এ বক্তব্যের সঙ্গে হাজারো লোক একমত৷
তিনি আরো বলেন, মিয়ানমারে যেরূপ নিরাপরাধ মুসলমানদের ঘর ছাড়া করা হচ্ছে, আসামে যেনো ঠিক সেই পায়তারাই চলছে৷ ফলে মাওলানা আরশাদ মাদানী আসামকে মায়ানমারের সাথে তুলনা করে আনুপাতিক একটি বিবৃতি দিয়েছেন৷ যা অবস্থার পর্যবেক্ষণে শতভাগ সঠিক৷ কেননা প্রাথমিক পর্যায়ে রোহিঙ্গাদের সাথে এমন আচরণই করা হয়েছিল যেমনটা আজ আসামে করা হচ্ছে৷
তিনি আরো বলেন, যখন এলাকার পঞ্চায়েত তাদেরকে তাদের ন্যাশনাল আইডি কার্ড ও ভোটার আইডি কার্ড বানানোর সময় স্থানীয় বাসিন্দা হিসেবে চিহ্নিত করেই তাদের নামে কার্ড তৈরি করেছে তাহলে আজ এত বছর পরে এসে কেনো তাদের বিদেশী হিসেবে সাব্যস্ত করা হচ্ছে৷ কেন এত বছর পরে তাদের বহিরাগত বলে স্লোগান দেয়া হচ্ছে৷
তিনি আরো বলেন, দেশের মধ্যে মুসলমানদের নিয়ে একের পর ষড়যন্ত্র চলছেই৷ কেউ কেউ মুসলমানদের হারমজাদা বলে বকে যাচ্ছে৷ কেউ কেউ মুসলমানদের মাঝে উস্কানীমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা লাগিয়ে ফাসাদ সৃষ্টি করছে৷ কেউ কেউ মুসলমানদের পাকিস্তান চলে যেতে বলছে৷ যে কেউ মুসলমানদের হেনস্থা করেই যাচ্ছে৷
সংবাদ সম্মেলনে মাওলানা সাইয়্যেদ মাহমুদ কাসেমী বলেন, দেশের মাঝে এসব হচ্ছেটা কী? কী সব নাটক নাটক খেলা চলছে এই হিন্দুস্তানে? একদিকে নিরাপরাধ মুসলমানদের নিয়ে চলছে ষড়যন্ত্র৷ অপরদিà¦