সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক হবে: সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার রাজধানী নেপিদোতে এশিয়া ও ইউরোপের দেশগুলোর জোট-আসেমের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষ দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, গত তিন মাসে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানদের ‘নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন’ নিশ্চিত করতে চলতি সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার আশা করছি।

গত আগস্টের শেষের দিকে রাখাইন রাজ্যে বিদ্রোহবিরোধী অভিযান শুরুর জেরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অভিযানের সময় রাখাইনে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যা ও গণধর্ষণসহ নিপীড়ন চালায় বলে অভিযোগ করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সু চি বলেন, সেখানে এমন কিছু হয়েছে কি হয়নি তা আমরা বলতে পারব না। সরকারের দায়িত্বের অংশ হিসেবে আমাদের এটি নিশ্চিত করতে হবে যেন এমনটি না ঘটে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধ ও বৃহস্পতিবার আলোচনা হবে। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া কী হবে তা নিয়ে গত মাস থেকেই দুই দেশের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন।

সুচি বলেন, আমরা আশা করছি শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এর মাধ্যমে যারা সীমান্ত পাড়ি দিয়েছে, তাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের কাজ শুরু হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ