সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসামকে দ্বিতীয় মিয়ানমার বানানোর চেষ্টা করা হচ্ছে : আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণ ও নাগরিক অধিকার আদায়ে নেতৃত্বদানকারী সবচে’ বড় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানি বলেছেন,  আসাম প্রদেশে যেভাবে মুসলিমদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে তা থেকে বুঝা যায় আসামকে তারা দ্বিতীয় মিয়ানমার বানাতে চায়৷

মিয়ানমারে যেমনিভাবে বর্তমানে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, তাদের যুবকদের হত্যা করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন করছে তেমনিভাবে এখানেও আসামের মুসলমানদোর বাস্তুহারা করার চেষ্টা করা হচ্ছে৷

যদি এমনটি করা হয় তাহলে ভারতের জন্য তা খুবই দুঃখজনক খবর হবে৷ পুরো দেশে শান্তি ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে৷ আমরা কখনোই এটা চাই না৷

গতকাল নয়া দিল্লিতে ‘দিল্লি এ্যাকশন কমিটি ফর আসাম’ আয়োজিত  আসাম ও দিল্লির শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷

মাওলানা আরশাদ মাদানি আরো বলেন, ইন্দিরা গান্ধীর পর রাজিব গান্ধি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বলেছিলেন যে, ১৯৭১ সালের আদম শুমারিতে যাদের নাম আছে তারাই ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে৷

কিন্তু বিজেপি সরকার ক্ষমতার আসার পর সেই বিধি বাতিল করার ঘোষণা দেয়৷ আর এর অধিনে আসামের ৪৮ লাখ মুসলমানের নাগরিকত্ব হরণ করার চেষ্টা করা হচ্ছে৷ আমরা আশা করবো সরকার এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে৷ অন্যথায় দেশের শান্তি বিঘ্নিত হতে পারে৷

সূত্র: ডেইলি উর্দু নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ