মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুসাজের কেন্দ্রীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: তারুণ্যদীপ্ত সাহিত্য কাফেলা সুহৃদ সাহিত্য জলসা (সুসাজ) এর কেন্দ্রীয় সাহিত্য সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটায় ঢাকার মতিঝিলে সুসাজের সভাপতি মুহাম্মদ ইখতিয়ার হুসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নূর হুসাইন গাজী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ক্রাইম রিপোর্ট এর চেয়ারম্যান আই.জে.চমক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির প্রতিনিধি ইমরান জে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুসাজের সহ সভাপতি তারিক জামিল, সহ-সভাপতি বশির ইবনে জাফর, সাহিত্য সম্পাদক ইবরাহিম শওকত, সদস্য জাহিদ বিন হিকমত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য পত্রিকা সৃজন এর সহযোগী সম্পাদক মাহমুদুল হক জালীস, মাসিক রুপান্তরের ব্যাবস্থাপনা সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু।

সভা শেষে ২০১৮-১৯ সেশনের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে ২য় বারের মত ইখতিয়ার হুসাইনকে মনোনিত করা হয়।

সিনিয়র সহ সভাপতি হিসেবে সাজ্জাদুর রহমান সাজু। সহ সভাপতি হিসেবে বশির ইবনে জাফর ও সাধারণ সম্পাদক হিসেবে তারিক জামিলকে মনোনিত করা হয়।

অন্যদের মধ্যে আরশাদ বিজয় যুগ্ম সম্পাদক, নূর হুসাইন গাজী সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হক জালীস প্রশিক্ষণ সম্পাদক, তরিকুর রহমান সাকিব অর্থ সম্পাদক, ইবরহীম শওকত সাহিত্য সম্পাদক, জাহিদ বিন হিকমত প্রচার ও গণমাধ্যম সম্পাদক, আহমদ আলী হাবিবকে গন্থাগার সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ