মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দুটি গ্রামীণ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সবুজ পাড়া
মুহাম্মাদ আবু আখতার

সবুজ পাড়ায় সবুজ ফসল গাছে সবুজ পাতা
গরীব চাষী স্বপ্ন আঁকে ভরায় জীবন খাতা৷
চলতে গেলে পায়ে লাগে সবুজ ঘাসের ছোঁয়া
পাড়া জুড়ে পশুর খাবার ছেলের হাতের মোয়া৷

সবুজ পাড়ায় সবুজ ফলে গাছপালা যায় ভরে,
স্বাদে খুবই মিষ্টি লাগে খেতে ইচ্ছে করে৷
সবুজ শাক আর সবজি ফলায় পাড়ার অনেক চাষী
চারদিকে সব সবুজ দেখে মুখে ফোটে হাসি৷

চেনা জানা গ্রাম
খুরশিদ আলম

চেনা জানা গ্রামটি কি আর থাকতে পারি ভুলে?
সোনালী সেই অতীত আমার কেটেছে যার কোলে।
হাজার স্মৃতির পরশমাখা দূরন্ত দিনগুলো
আজো মনের আয়নাতে প্রায় ভাসে এলোমেলো।

ভাসে সবুজ গ্রামের পাশে ছোট্ট সরু নদী
কোল বেয়ে যার রজতধারা বইছে নীরবধি।
সবুজ-শ্যামল সোনার ফসল দখিন হাওয়ায় দোলা
আপন পরিচয়ের মতো যায় কখনো ভূলা?

মাঠের পরে সবুজ ঘাসের শ্যাম গালিচার কথা
রঙিন সুঁতোর আখর টেনে মনের কাঁথায় গাঁথা।
আঁকা-বাকা ধূলোয় মাখা মেঠোপথের পরশ
অনুভবে মনের মাঝে জাগায় আজো হরষ।

শাপলাভরা নদীর ডোবা শালুকভরা ঝিলে
ভেলায় ভাসার আনন্দ কি অন্য কোথাও মিলে?
কতো সময় পেরিয়ে আজ কতোটা পথ দূরে
কোথায় আমি?কোথায় অতীত? কালের চাকায় ঘুরে।

চেনা জানা গ্রামের অতীত হাজার এমন স্মৃতি
ভেসে ওঠে স্পষ্ট আজো হয়নি গো বিষ্মৃতি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ