সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

মাওলানা ইমরান মাজহারীর জন্য দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালিউল্লাহ আরমান

দেশবরেণ্য মুফাসসিরে কুরআন, দারুল উলূম দেওবন্দ ও মদীনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, উস্তাযে মুহতারাম হজরত মাওলানা ইমরান মাজহারী সাহেব দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন৷

ইদানীং তার অসুস্থতা গুরুতর রূপধারণ করেছে৷

আরজাবাদে মুহতারামের নিকট রওজাতুল আদব এবং মাকামা পড়ার সৌভাগ্য হয়েছে আমার৷

মাকামাতুল হারিরির দরসে زمانہ کی گردش نے ہمیں ایسا بنا دیا

“সময়ের নির্মমতা আমায় এমন বানিয়েছে” টাইপে মুহতারামের চয়নকৃত অসাধারণ শব্দবাক্য এখনো আমাদের কানে বাজে৷

দু’বছর মুহতারামের তত্ত্বাবধানে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ ছাত্র সংসদে সাহিত্য সম্পাদকের কাজ করার সুযোগ হয়েছে৷ টুকটাক লেখালেখির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিলো সেটি৷

ছাত্রদের মধ্যে যারা চঞ্চল প্রকৃতির ছিলাম, মুহতারাম তাদের প্রতি বিশেষ স্নেহের নজর রাখতেন৷ দেওবন্দিয়ত, মাদানিয়ত এবং জমিয়তের নজরিয়া সম্পর্কে তার তত্ত্ব ও তথ্যনির্ভর জোরালো বয়ানে আরজাবাদের মসজিদে যেনো প্রতিধ্বনি উঠতো৷

অসুস্থতার দরুন তিনি ঐতিহ্যবাহি লালবাগ শাহী মসজিদে জুমা পড়ানো ছেড়ে দিয়েছেন৷ বর্তমানে মিরপুর জামিয়া ইসলামিয়া মাজহারুল উলূম এর শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন তিনি৷

হজরতের জন্য সবার কাছে দুয়া প্রার্থী, আল্লাহ যেন হজরতকে পূর্ণ সুস্থতা দান করেন৷

ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ