বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাস ও পার্কে কালেকশন, এ কেমন লজ্জা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতিক ফারুক
পাঠক

কিছু কিছু মানুষের খয়রাত করার অভ্যেস যেন দিন দিন প্রকট হচ্ছে। তারা মূলত আলেম সমাজের বদনাম করার জন্যই উঠেপড়ে লেগেছে।

বাস, পার্ক, রাস্তার অলিগলি কোন স্থানই তাদের থেকে নিরাপদ নয়। সেদিন নবডাকের কাজ শেষে প্রজাপতি বাসে উঠলাম মুহাম্মদপুর যাওয়ার জন্য।

কিছুক্ষণ পর পাঞ্জাবি পরা এক লোক হাতে রশিদ বই নিয়ে এক লোক বাসে উঠে বয়ান শুরু করে দিল উঁচু গলায়। মাদরাসার এতিম ছেলেপেলেরা পড়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আরও অনেক সময়ই শোনা যায় ওমুক মাদরাসার নির্মাণ কাজ চলতেছে কিছু দান করুন। ভাই! দেন দেন যে যা পারেন দেন।

ওহ! এমন কেন হবে? মাদরাসাগুলো কি এতই নিরীহ হয়ে গেল যে, তার জন্য বাসে কালেকশন করতে হবে! পার্কে বসে থাকা কাপলদের কাছে গিয়ে কালেকশন করতে হবে!

কিছু মাদরাসা জনগণের আর্থিক সহায়তায় চলে কিন্তু, আর্থিক সহায়তাটা কি বাস বা পার্কে নির্লজ্জভাবে কালেকশন করার মধ্যেই সীমাবদ্ধ!

এতে লাভের চেয়ে ক্ষতির আশংকাই বেশি। আজকাল কওমি বিদ্বেষীদের আনাগোনা সবজায়গাই। যারা সর্বদা আলেম ও কওমি মাদরাসার ত্রুটি ধরতে সদা তৎপর; তারা তো এটাকে বড়ো ধরনের সুযোগ মনে করবেই।

অতএব, আসুন এসব নির্লজ্জ কাজকর্মে আমরা সচেতন হই। নিজ অবস্থান থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।

সৌদিতে কওমি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ