সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবেন এ কথা বলেনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ইতিবাচক মনোভাব পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেবেন এ কথা বলেনি।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে দুদিনের মিয়ানমার সফর নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী মাসেই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এরই ভিত্তিতেই রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

মিয়ানমার সরকারের আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী গত ২৪ অক্টোবর মিয়ানমারে যান। গতকাল তিনি ঢাকায় ফেরেন। সফরে তিনি বাংলাদেশের নয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অং সান সু চিসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন।

রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ