সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেসবুক মেসেঞ্জারে পেপ্যাল সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লেনদেনে নতুন সুবিধা নিয়ে হাজির হল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। প্রতিষ্ঠানটি তাদের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে পেপাল সুবিধা যুক্ত করেছে।

এর ফলে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা তাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অ্যাপটিতে অর্থ পাঠাতে এবং অর্থের অনুরোধ করতে পারবেন। সবশেষ গত এপ্রিলে বিভিন্ন বিল পরিশোধের জন্য মেসেঞ্জারে ‘পিয়ার টু পিয়ার’ পেমেন্ট সুবিধা যুক্ত করা হয়।

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সেবা চালু হয়েছে। যেখানে ২.৫ মিলিয়ন ব্যবহারকারী ফেসবুকে পেপ্যাল অ্যাকাউন্ট যুক্ত করেছেন।

ব্যবহারকারীদের সুবিধার জন্য এরই মধ্যে মেসেঞ্জারে বট চালু করেছে পেপ্যাল। ফলে মেসেঞ্জারেই বটের মাধ্যমে পেপ্যাল অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

এখানে পেপাল গ্রাহকরা এখন থেকে পাসওয়ার্ড পরিবর্তন, অ্যাকাউন্ট ইনকয়ারি এবং অ্যাপে পেমেন্ট সম্পর্কিত সহায়তা চাইতে পারবে। ফেসবুক বেশ কিছুদিন ধরেই এই প্ল্যাটফর্মে লেনদেন ব্যবস্থা আনতে কাজ করে যাচ্ছে।

এবং পিয়ার টু পিয়ার পেমেন্ট অপশন অ্যাপলের নতুন পে ক্যাশ, স্কয়ার ক্যাশ, স্ন্যাপচ্যাটের পেমেন্ট এবং পেপ্যালের নিজস্ব ভেনমো অ্যাপের সাথে প্রতিদ্বন্ধিতা করবে।

প্রসঙ্গত বর্তমানে ‘পিয়ার-টু-পিয়ার’ লেনদেন ব্যবস্থায় শীর্ষে রয়েছে পেপাল। আর চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পেপ্যালে মোট লেনদেন হয়েছে ২৪০০ কোটি মার্কিন ডলার।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ