বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

বরগুনায় অতিবৃষ্টিতে অনেক গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা বৃষ্টিতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনা প্লাবিত হয়ে গেছে অনেক গ্রাম। শুক্রবার দিনভর মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জেলার প্রধান দুটি নদী পায়রা ও বিষখালীতে অস্বাভাবিক জোয়ারের কারণে একাধিক দুর্বল বেড়িবাঁধ ভেঙে জেলার সদর উপজেলার ডালভাঙ্গা, মোল্লার হোরা, কুমড়াখালী ও তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামসহ মোট সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কামাল টিটু জানান, জোয়ারের চাপে তার ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের এক অংশ এবং বিকল্প বেড়িবাঁধ ভেঙে গোলবুনিয়া ও পোটকাখালী আশ্রয়ণের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ছয়-সাত শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, অস্বাভাবিক জোয়ারের কারণে তার ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দরিদ্র পরিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ