বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাহরাম ছাড়া ভারতের নারীদের হজের প্রস্তাব; আলেমদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিম মহিলারা আগামী বছর থেকে যাতে কোনও পুরুষ সঙ্গী ছাড়াও হজে যেতে পারেন, সে দেশের কেন্দ্রীয় সরকার সেই মর্মে একটি প্রস্তাব বিবেচনা করছে। খবর বিবিসি’র

তবে সেই হজযাত্রী মহিলাদের বয়স ৪৫-র বেশি হতে হবে, আর পুরোপুরি এক নয়- তাদের অন্তত চারজনকে দল বেঁধে যেতে হবে বলেও প্রস্তাব করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার অবশ্য দাবি করছে, এটি একটি 'সংস্কারমূলক পদক্ষেপ' এবং তা রূপায়নে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

বস্তুত ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভারত ইসলাম ধর্মের আরেকটি বিধান পরিবর্তনের জন্য হাত দিল। আর প্রস্তাবগুলো ঠিক কাদের কাছ থেকে এসেছে সেটি স্পষ্ট নয়।

ভারতীয় মুসলিমদের ধারণা এটি একটি প্রোপাগাণ্ডা, যা ইসলামি শরিয়ার বিরুদ্ধে যায়।

এদিকে ভারত সরকারের এমন প্রস্তাব বিবেচনার বিষয়টি আলোচনায় আসার পর ভারতের মুসলিম ধর্মীয় নেতারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, এই প্রস্তাব শরিয়া-বিরোধী এবং মেয়েদের এতদূরে একা একা যাওয়ার অনুমতি ইসলামে নেই।

দিল্লির ফতেহপুর মসজিদের শাহী ইমাম মুফতি মুকররম বলেন, ইসলামিক আইন ও মুসলিম পার্সোনাল ল-তে পরিষ্কার বলা আছে কোনও মহিলাই তার 'মা‌হ্‌রাম' ছাড়া সফর করতে পারবেন না। মা‌হ্‌রাম মানে তার স্বামীও হতে পারেন, কিংবা অন্য কোনও পুরুষ সঙ্গী যার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায় না। মুসলিম মহিলাদের জন্য এই শর্ত মানাটা বাধ্যতামূলক।

জমিয়ত-ই-উলেমা হিন্দের মুফতি হুজাইফা কুরেশিও বলছেন, মুসলিম মহিলাদের যদি ভারতে থেকে এত দূরের পথ পাড়ি দিয়ে সৌদি আরবে যেতে হয় তাহলে মা‌হ্‌রাম সঙ্গে থাকতেই হবে।

নাফ নদীতে ফের কান্না; ৬০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিহত অনেক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ