সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ইসলামী ব্যাংকের সাড়ে ৮ কোটি শেয়ার কিনল এস আলম গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮ কোটি শেয়ার কিনেছে এস আলম গ্রুপ, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

বিদেশি প্রতিষ্ঠান কুয়েত ফাইন্যান্স হাউসের এ শেয়ার বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কিনে নেয় গ্রুপটি। এক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকা বাংলা সিকিউরিটিজের মাধ্যমে বিক্রি হয় শেয়ার। এস আলম গ্রুপ তাদের মালিকানাধীন ব্রোকারেজ হাউস রিলায়েন্স সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারগুলো কিনেছে। তবে এ ব্যাপারে এস আলম গ্রুপের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিএসই সূত্র জানায়, গত বৃহস্পতিবার কুয়েত ফাইন্যান্স হাউস তাদের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ৮ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৮২টি শেয়ার বিক্রি করে, যা ব্যাংকের মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। ওই দিন সিএসইর মোট লেনদেন ছিল ২৯২ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫৬ কোটি টাকা। এ লেনদেনের মধ্যে ২৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয় শুধু কুয়েত ফাইন্যান্স হাউসের, যা এককভাবে কিনে নেয় এস আলম গ্রুপ।

নিয়মানুসারে কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইলে ৩০ কার্যদিবস আগে স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিতে হয়। তবে কুয়েত ফাইন্যান্স হাউস উদ্যোক্তা বা পরিচালক না হওয়ায় এ শেয়ার বিক্রির আগাম ঘোষণা দেয়ার প্রয়োজন ছিল না।

এদিকে কুয়েত ফাইন্যান্স হাউস সব শেয়ার বিক্রি করলেও ইসলামী ব্যাংকে এখনও কুয়েত সরকারের আরেক প্রতিষ্ঠান দ্য পাবলিক ইন্সটিটিউট ফর সোস্যাল সিকিউরিটির নামে ১০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৪১ শেয়ার রয়েছে, যা ইসলামী ব্যাংকের মোট শেয়ারের প্রায় সাড়ে ছয় শতাংশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ