শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বার্মা সৈন্যরা জিম্মি আলেমকে যেভাবে মিথ্যা বলতে বাধ্য করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান হাফিজ : বুথিদং-এর মিনিগিছির প্রখ্যাত আলেমে দ্বীন ও বড় পীর মোজাফফর আহমদের পূত্র মাওলানা কুতুব উদ্দিন প্রকাশ ছোট পীরকে শুক্রবার অস্ত্রের মুখে জিম্মি করেছিল বর্মী সেনাবাহিনীর একটি দল।

শুক্রবার মিনিগিছি ও নারাইংশং রোহিঙ্গা পল্লীতে সৈন্যরা অগ্নিসংযোগের আগেই জিম্মি করে পীরকে। পীরের পুরো পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে সেনারা।

সূত্র জানিয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে মিনগিছি গ্রামে একটি স্থল মাইন বিস্ফোরণ ঘটায় সৈন্যরা। গ্রামের সাধারণ রোহিঙ্গা ও রোহিঙ্গাদের আত্মরক্ষীদল আরসাকে এ বিস্ফোরণের জন্য দায়ী করতেই কুতুব পীরকে জিম্মি করে বলে জানা গেছে।

সূত্র আরো জানিয়েছে, ঘন্টাখানেক জিম্মি করে রাখার পর পীরকে একটি উম্মোক্ত জায়গায় নিয়ে আসে সৈন্যরা। পীরের সাথে আরো সাত-আটজন রোহিঙ্গা ছিল। এসময় সৈন্যরা পীরকে চারদিক থেকে ঘিরে রাখে। বাড়িতে পীরের পরিবারকেও জিম্মি করে রাখে। পরে ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে সাংবাদিকের ভূমিকায় এক সেনা সদস্য পীরের কাছে জানতে চায়, এখানে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে? প্রতিকুল পরিবেশ ও অনেক মানুষের জীবন বাঁচানোর তাগিদে সৈন্যদের শিখিয়ে দেয়া মিথ্যা কাহিনী বলতে বাধ্য হয় পীর।

আমতা আমতা করে কুতুব পীর বলন, “আমি এখানে মসজিদ মাদরাসায় থাকি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে প্রভুর প্রার্থনা করি। এখানে অনেক মানুষ বসবাস করে। এখানকার মানুষ খারাপ লোকদের পছন্দ করে না। আজ ২২ তারিখ সকাল ১০টা ২০ মিনিটে এখানে একটি বিস্ফোরণ ঘটে এবং একটি বোমা উদ্ধার হয়েছে। আমার ধারণা এটি আরসা তথা খারাপ লোকেরা করেছে। তারা লোকেরা ইতিপূর্বে আমাদের ডেকছিল। কিন্তু আমরা যাইনি। তাই আমাদের ধর্মকর্ম কাজ হয়তো পছন্দ না করে আমাদেরও খারাপ বানানোর জন্য এ কাজ করেছে।”

ক্যামেরার সামনে হয়তো পীর সাহেব আরো অনেক মিথ্যা বলতে বাধ্য হয়েছেন । কিন্তু পীরের সব কথা প্রকাশ করেনি সেনা কর্তৃপক্ষ । আরসা সংক্রান্ত মূল কথাগুলো বার্মিজ সাব টাইটেল দিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে ।

বিশ্লেষকরা বলছেন, রো