মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

নির্যাতিত রোহিঙ্গা শহীদদের স্মরণে সাভারে দুআ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে নির্যাতিত রোহিঙ্গা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দুআ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারও মানুষ অংশ নিয়েছেন। রোহিঙ্গাদের জন্য দুআ করেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সাভার কোন্ডা ঈদগাহ ময়দানে উপজেলা উলামা পরিষদ, বনগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীস আল্লামা মহিউদ্দীন রব্বানী৷ দুআ পরিচালনা করেন পরিষদের আহ্বায়ক পীরে কামেল আল্লামা ইউসুফ সাদিক হক্কানী৷

বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী,পরিষদ সচিব আল্লামা আলী আযম৷

বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম সরদার, মুফতি এমদাদুল্লাহ্, মুফতি সুলতান মাহমুদ সহ স্থানীয় ওলামায়ে কেরাম৷

উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আহ্বয়ক মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি আলী আকরাম, মাওলানা কাওসার হুসাইন, মুফতি আঃ আজীজ, মুফতি দেলোয়ার, মুফতি সাঈদুল ইসলাম, মুফতি আহসানুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ৷

সমাবেশে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে ব্যপক জনমত গঠন হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়৷