এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক
চূড়ান্ত অনিশ্চয়তার ফাঁদে পড়ল কওমী মাদরাসার সরকারি স্বীকৃতির বাস্তবায়ন। সূত্র বলছে, কওমী শিক্ষা সনদ বাস্তবায়নে সংসদে আইন পাশে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সরকার ও কওমী শিক্ষা কমিশনের নেই কোনো উদ্যোগ।
বিশ্লেষকরা বলছেন, সরকারের একান্ত সদিচ্ছার অভাবে এবং কওমী শিক্ষা কমিশনের উদ্যোগহীনতায় বর্তমান সরকারের চলতি মেয়াদে কওমী মাদরাসার বহুল প্রতিক্ষিত কওমী শিক্ষার রাষ্ট্রীয় মান আর হচ্ছে না। ফলে ২০০৬ সনে তৎকালীন বিএনপি সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া কওমী মাদরাসার সনদের মান ও বর্তমান সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া সনদের মান একই চোরাবালিতে আটকে গেল।
সূত্রমতে, গত ১০ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে কওমী মাদরাসার সনদ সংক্রান্ত কোনো বিল উত্থাপন হওয়ার এজেন্ডা ছিল না সরকারের। সংক্ষিপ্ত এই অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা।
ফলে চলতি সংসদ অধিবেশনে কওমী মাদরাসার সনদের বিল উত্থাপন না হলে আগামী শীত কালীন সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে কওমী শিক্ষা কমিশনকে। তাতে চলতি বছরে স্বীকৃতি বাস্তবায়ন অসম্ভব হয়ে দাঁড়াবে।
এছাড়া সরকারের মেয়াদের শেষ বছরে এসে কওমী মাদরাসার স্বীকৃতি বাস্তবায়ন ও তা পূর্ণাঙ্গ রূপ দেওয়া কোনো ভাবেই সম্ভব নয়। ফলে ভোটের রাজনীতিতে আগামী বছরে যদি সংসদে বিলটি পাসও হয়, তাহলে পরবর্তীতে এ বিলটি আদালতের মাধ্যমে স্থগিত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। কেননা, আরবি সাহিত্য ও ইসলামিক ইতিহাসে কওমী শিক্ষার মাস্টার্স মান নিয়ে সরকারি আলিয়া মাদরাসা ও বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে মতভেদ ও বিতর্ক রয়েছে ।
বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও স্বীকৃত শিক্ষা ব্যবস্থার সাথে কওমী শিক্ষা ব্যবস্থার কিছুটা অসামাঞ্জস্যতা রয়েছে। তাই যে কোনো সরকারের আন্তরিক সদিচ্ছা না থাকলে এই কওমী শিক্ষা ব্যবস্থার রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া দুষ্কর হয়ে পড়বে।
কওমী শিক্ষা নিয়ে কাজ করেন এমন একাধিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান ক্ষমতাসীনদের মধ্যে এন্টি ইসলাম গ্রুপের অভাব নেই। যারা প্রতিনিয়à¦