বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টেকনাফের নাফ নদীতে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে রোহীঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে।এই ঘটনায় নারী-শিশুসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শাহপরীর দ্বীপ এলাকার মাজারপাড়া তীরে তাদের মরদেহ পাওয়া যায়।

কয়েকটি গনমাধ্যম ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গতরাতে ও ভোরে রোহিঙ্গা বোঝাই তিনটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তীরে ২০টি মৃতদেহ পাওয়া যায়। এদের মধ্যে নারী-শিশু রয়েছে। নৌকাডুবির ঘটনায় মৃতদেহ বাড়তে পারে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, নৌকাডুবির ঘটনায় কয়েকটি মরদেহ তীরে পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে ১৯টি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার ভোরে সাগরে নৌকাডুবির ঘটনায় দুই নারী ও শিশুসহ চার জনের মরদেহ পাওয়া যায়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ