সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুগল ভয়েস সার্চে এবার বাংলাও, কথা বললেই হবে কম্পোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুগলে কোনকিছু সার্চ করতে হলে তা লিখে সার্চ করতে হয়। এছাড়াও রয়েছে ভয়েসের মাধ্যমে সার্চের সুযোগ।

সম্প্রতি গুগল ভয়েস সার্চে যুক্ত হয়েছে বাংলা ভাষাও। একটি ব্লগ পোস্টের মাধ্যমে এমন বিষয় নিশ্চিত করে গুগল। এতদিন ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ব্যবহার করা যেতো ফিচারটি। তবে ছিলো না বাংলা ভাষা ব্যবহার সুবিধা। এবার গুগল ভয়েস সার্চে যুক্ত হয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা ছাড়াও নেপালি, তামিল, তেলেগু, মারাঠিসহ আরো ৩০টি নতুন ভাষা যুক্ত করা হয়েছে গুগল সার্চে।

বর্তমানে গুগলের ভয়েস সার্চ সুবিধায় বিশ্বের মোট ১১৯টি ভাষা ব্যবহার করা হয়েছে। এখন থেকে এই ভাষাভাষীর মানুষরা এই সুবিধা ভোগ করতে পারবে। এখনো নতুন ভাষাগুলো সব ব্যবহারকারীদের কাছে পৌঁছেনি।

গুগল জানিয়েছে, পর্যায়ক্রমে সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে এই সুবিধাগুলো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব দ্রুত ১১৯টি ভাষা ব্যবহার করে গুগলের অন্য অ্যাপগুলোতে ভয়েস ব্যবহার করার সুযোগ পাবে। এই সুবিধা ভোগ করে গুগলের অনুবাদ বাংলা ভাষায় ভয়েস ব্যবহার করে বিভিন্ন শব্দের অর্থ খুঁজে বের করা যাবে। গুগলের ভয়েস সার্চের মাধ্যমে কীবোর্ড ব্যবহার করার প্রয়োজন হবে না। শুধুমাত্র ভয়েসের মাধ্যমেই এই সুবিধা ভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

সুবিধাটি পেতে হলে ব্যবহারকারীকে গুগলের যেকোনো ব্রাউজারের সার্চ বক্সে মাইক্রোফোনের আইকনে ক্লিক করে ভয়েস কমান্ড অপশনটি চালু করে নিতে হবে। আপনার প্রত্যাশিত শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এই শব্দের সঙ্গে সম্পৃক্ত সব কিছুই খুঁজে পাবেন এখানে।

নিউজ ফিডে পরিবর্তন আনল ফেসবুক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ