শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

মাওলানা সাদের নতুন রুজুনামা; পর্যালোচনা করছে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দারুল উলুম দেওবন্দ, ভারত

তাবলিগ জামাতের মতানৈক্য থেকে সৃষ্ট বিশৃংখলা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে সাময়িকভাবে দেওবন্দের চার দেয়ালে বন্ধ ঘোষণা করা হয়েছিলো তাবলিগের কার্যক্রম৷ এ সিদ্ধান্তের কয়েক দিনের মাথায় নিযামুদ্দীন থেকে এসেছে মাওলানা সা’দ কান্ধলভি হাফিজাহুল্লাহ-এর নতুন রুজুনামা৷ রুজুনামায় সকল প্রকার মতানৈক্য থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন তিনি। নতুন রুজুনামায় তিনি পূর্বে রুজু না করা বিষয়াদি থেকেও রুজু করেছেন৷

মাওলানা সাদের রুজুনামার বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতি আমিন পালনপুরী৷

রুজুনামা বিষয়ে তিনি বলেন, মাওলানা সাদের রুজুনামা আমাদের হাতে এসেছে, তবে বিষয়টি পর্যবেক্ষণ করছে দেওবন্দ৷ প্রতিটি বিষয়েরই একটা সময় সীমা থাকে৷ সময় পার হওয়ার সেই জিনিস কোনো কাজে আসে না৷ তাই নতুন রুজুনামা এলেই সব সমাধান হয়ে যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷ তা গ্রহণযোগ্য হতে হবে দেওবন্দের৷

অপরদিকে দেওবন্দের এই সিদ্ধান্ত সামনে রেখে বিভিন্ন ব্যক্তিদের মাঝে মতের ভিন্নতা দেখা গেছে। উর্দু খবরে রোজনামা এক প্রতিবেদনে এ বিষয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মতামত প্রকাশ করেছে৷

দেওবন্দে তাবলীগ জামাতের কার্যক্রম স্থগিত ঘোষণা

দেওবন্দের পার্শ্ববর্তী এলাকা টাপ্রির চেয়ারম্যান মাওলানা ইয়াহইয়া কারিমী বলেন, দেওবন্দ তার ফায়সালায় নতুনভাবে চিন্তা করুক৷ দেওবন্দ তার সিদ্ধান্ত থেকে ফিরে আসুক৷ সমস্যা নিরসনে দেওবন্দকেই এগিয়ে আসতে হবে৷

ভারতের পাঞ্জাব প্রদেশের জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা খালেদ হারিয়ানী বলেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নেয়া প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার৷ অনুরূপ দেওবন্দের ফায়সালাও তার নিজস্ব ব্যাপার৷ দারুল উলুম পুরো বিশ্বের জন্য কল্যাণ কামনা করেই নিয়েছে এ সিদ্ধান্ত৷

দেওবন্দের স্থানীয় ডাক্তার আল্লামা কমারুদ্দীন কাসেমী বলেন, দারুল উলুম সময়েপযà