শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বের সর্ববৃহৎ কবরস্থান; যেখানে আছে ৫০ লাখের বেশি কবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন : কবরের কথা শুনলে আমরা ভয়ে আতঁকে উঠি। কিন্তু ইরাকের নাজাফ শহরে অবস্থিত ‘‘ওয়াদিয়ে সালাম ’’ নামক কবরস্থান পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। প্রতিদিন ঐতিহাসিক এ কবরস্থানে দর্শনার্থীদের ঢল নামে। এ কবরস্থানে কবরের সংখ্যা প্রায় ৫০ লাখ।

মজার বিষয় হলো নাজাফ শহরের মোট জনসংখ্যা মাত্র ১৪ লাখ। যা ‘‘ওয়াদিয়ে সালাম ’’ এর কবরের তুলনায় প্রায় চার গুণ কম এ শহরের জনসংখ্যা।

ওয়াদিয়ে সালামের জায়গার পরিমাণ ১৪৮৫.৫ একর। (৬ বর্গ কিলোমিটার)। যেখানে প্রতিদিন ১৫০ থেকে ২০০ মৃত ব্যক্তিকে দাফন করা হয়। এখানে পুরো বছর দর্শনার্থীদের ঢল নামে পৃথিবীর সর্ববৃহৎ এ কবরস্থান দেখার জন্য।

অতিতে এখানে দৈনিক ৮০ থেকে ১২০ জন মৃত ব্যক্তিকে দাফন করা হতো। কিন্তু যখন থেকে আইএস সন্ত্রাসবাদের যুদ্ধ শুরু হয়েছে , তখন থেকে দৈনিক মৃত ব্যক্তি দাফনের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে।

সূত্র : এক্সপ্রেস নিউজ উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ