শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চাকরিই ছাড়লেন; ইবাদত নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ: ঘটনাটি গত রমজান মাসে আমেরিকার শেকাগো শহরে ঘটেছিল। কিন্তু বর্তমানে ভাইরাল হওয়া এই লেখাটি আন্তর্জাতিক গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

মুসলিমদের এমন হেনস্তা করার ঘটনা ইদানীং বেড়েই চলেছ। মুসলিমরাও যথাসধ্য প্রতিবাদ করছেন! ইসলামের ভালবাসায় চাকরি ছাড়তে বাধ্য হলেও ইবাদত ছাড়লেন না।

খালিজ টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়, আমেরিকার শেকাগো শহরের বুর্জ জেফার্সন নামের একটি কোম্পানির অধীনে কর্মরত ১৬ জন কর্মচারী তাদের চাকরি ছেড়ে দেয়।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানিতে কর্মরত ১৬ জন কর্মচারী রমজান উপলক্ষে ইফতার ও নামাজের বিরতির জন্য অতিরিক্ত কিছু সময় চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। কোম্পানি কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুর না করে বলে, তোমরা তোমাদের ধর্ম চাও, না চাকরি চাও? তখন মুসলিম কর্মচারীরা এক বাক্যে উত্তর দেন, আমরা চাকরি ছাড়তে রাজি আছি, ইসলাম নয়।

কোম্পানি কর্তপক্ষ বলেন, আমরা তাদের কাজ থেকে অব্যাহতি দিয়েছি। তারা কোম্পানির নিয়ম লঙ্ঘন করেছে, আর কোম্পানি এ বিষয়ে যে কোন পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ