মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

যে কারণে সম্মেলনের অনুমতি পায়নি ইউনুস সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। আগামী ২৮ জুলাই সাভারের জিরাবোতে ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা।

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস এবারের অনুষ্ঠানের মূল বক্তা।

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশকে ‘অন্ধকারে রেখে স্বল্প সময়ের আবেদনে’ কাউকে কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

আল-আকসা মসজিদ থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করল ইসরাইল

জিরাবোর নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে শুক্রবার এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের।

এছাড়া ওয়ার্ল্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজোরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা।

ইউনূস সেন্টারের একজন মুখপাত্র জানান, সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দপ্তরে গত ২০ জুলাই চিঠি পাঠান তারা।

ওই চিঠি ২০ থেকে ২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলোতে পৌঁছায় বলে ইউনূস সেন্টারের পাঠানো অনুলিপিতে দেখা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ