মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘আল্লাহর উপর আস্থা না রেখে আল্লামা শফী ভারত গেছেন’ এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিধর্মী দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার ব্যাপারে ইসলামে কোন বিধি-নিষেধ নেই।

এতে আল্লাহর উপর আস্থাও নষ্ট হয় না। বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে আল্লাহর উপর আস্থা রেখেই আল্লামা শাহ্ আহমদ শফী দা.বা. ভারতে চিকিৎসা নিতে গেছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী গংদের কেন এত মাথা ব্যাথা জাতি তা জানতে চায়। আমরা তার এমন দায়িত্বহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

মাওলানা আলতাফ হোসাইন সর্বজন শ্রদ্ধেয় হেফাজত আমীরের চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আল্লামা শফীর ভারত সফরকে পুঁজি করে কথিত সুশীল সমাজের কতিপয় কর্তাব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। আমরা তাদেরকে এসব পাঁয়তারা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ৭১ নামের একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা হয়। গণস্বাস্থ্য কেন্দ্র্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীকে উদ্দেশ্য করে বলেন, দুর্ভাগ্যবশত, যারা আল্লাহ-খোদাতে বেশি বিশ্বাস করেন, আমাদের খোদার পথে নিয়ে যেতে চান, সেই আল্লামা শফীও খোদার উপর আস্থা না রেখে ভারতীয় হাসপাতালের ওপর আস্থাশীল হয়ে চিকিৎসার জন্য ভারতে রওনা হয়ে গেলেন। সভায় অন্যান্য বক্তারা হেফাজত ও ইসলামী ঐক্যজোট নেতাদের তীব্র সমালোচনা করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ