শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

সিএনসির সম্মাননা পদক পেলেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্টার ফর ন্যাশনাল কালচারের (ডিএসসি) সম্মাননা পেয়েছেন লেখক, গবেষক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক এবং মিরপুর মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব।

সোমবার বিকালে রাজধানীর মগবাজারে নজরুল একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেয়া।

মনীষী সৈয়দ আলী আহসান স্মরণে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা পদক তুলে দেন এই গবেষকের হাতে।

মাওলানা লিয়াকত আলী কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। প্রায় তিন দশক ধরে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত।

মিরপুরের মাদরাসা দারুর রাশাদের তত্ত্বাবধানে পরিচালিত সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের প্রধান তিনি। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে অনেকেই মূলধারার গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন।

মাওলানা লিয়াকত আলীর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ২০টি। তাঁর অসংখ্য লেখা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকাল থেকে পবিত্র রমজানে প্রথম পৃষ্ঠায় সিঙ্গেল কলামে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। সেই লেখার জন্যই তাকে এই সম্মাননা পদক দেয়া হয়।

মনীষী সৈয়দ আলী আহসান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি লিলি হক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্পাদক ও লেখক মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, আশীষ-উর-রহমান ও মুহাম্মদ ফয়জুল কবীর প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহাঙ্গীর আলম ও মিযানুর রহমাল জামীল।

মাওলানা লিয়াকত আলী তার আলোচনায় সৈয়দ আলী আহসানের জীবনের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন। তাঁকে সম্মানিত করায় তিনি সিএনসির প্রতি কৃতজ্ঞতা জানান।

 ১৯৮০র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশি যোদ্ধারা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ