মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

হজযাত্রীদের সহায়তায় সৌদি গেলেন ৩ হজ অফিসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী হজ মৌসুমী বাংলাদেশি হাজিদের সেবায় ধর্ম মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা মঙ্গলবার রাতে সৌদি আরবে গেছেন।

হজ অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত এ তিন কর্মকর্তা হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, উপসচিব মো. জহির আহমেদ ও সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এদের মধ্যে এ বি এম আমিন উল্লাহ নুরী মক্কায়, জহির আহমেদ মদিনায় ও মোহাম্মদ আনোয়ার হোসেন জেদ্দায় দায়িত্ব পালন করবেন।

মূলত বিমানবন্দরে ভিসা সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে, পাসপোর্ট কিংবা লাগেজ হারিয়ে গেলে, অসুস্থ কিংবা মারা গেলে সর্ব ধরনের সহায়তা করবেন তারা। একইভাবে দেশে ফেরার সময় ওইসব সমস্যা ছাড়াও জমজমের পানি হাজিদের নামে বরাদ্দ করে তা দেশে যথাসময়ে পৌঁছে দেওয়া কিংবা কোনো কারণে হাজির ফ্লাইট মিস হলে বিকল্প ব্যবস্থা নিতে সহায়তা করবেন।

সৌদি আরবে বাংলাদেশ কাউন্সিলরের (হজ) অধীনে হজ মৌসুমে দায়িত্বশীল থাকবেন তারা। আগামী ২৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। সেখানে গিয়ে প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নিতেই মৌসুমী হজ অফিসারদের সৌদি পাঠানো হয়েছে।

মক্কা ও মদিনায় নিয়োগপ্রাপ্ত মৌসুমী সহকারী হজ অফিসারদের দায়িত্ব হলো হাজিদের অভিযোগ তদন্ত করে দেখা, বাড়িঘর পরিদর্শন (বিশেষত বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের) করে হাজিদের সমস্যার সমাধান করা। এছাড়া মেডিকেল টিমের মাধ্যমে হাজিদের চিকিৎসা সেবা প্রদান।

‘হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই, ‘টিকিট নিয়ে সিন্ডিকেট হলে ব্যবস্থা’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ