সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

হাসপাতাল থেকে রিলিজ পেলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার সিন্ধান্ত হয়েছে আজ।

আল্লামা আহমদ শফীর একান্ত সহকারী মাওলানা হাসান আনহার আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হুজুরের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এবং কোনো প্রকার ঝুঁকি না থাকায় তাকে রিলিজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তব্যরত ডাক্তাররা।’

আজই হাসপাতাল ছাড়ছেন কিনা বা কখন হাসপাতাল ছাড়তে পারেন জানতে চাইলে তিনি বলেন, ‘আজই হাসপাতাল ছাড়ার কথা ছিলো। কিন্তু কিছু বিষয় মাথায় রেখে আমরা আগামীকাল হাসপাতাল থেকে চট্টগ্রাম ফিরব ইনশাল্লাহ।’

উল্লেখ্য, গত ৬ জুন থেকে আল্লামা আহমদ শফী রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে স্বাস্থ্যের অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ