বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

সৌদি আরবে পুলিশের উপর সন্ত্রাসী হামলা, নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে পুলিশের টহল গাড়িতে বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তা নিহত ও আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এক প্রতিবেদনে বলছে, কাতিফের আল-মাসুরা এলাকায় পুলিশের গাড়িবহরে বোমা হামলায় কর্পোরাল আবদুল্লাহ ত্রেইকি আল-তুর্কি নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ছয় পুলিশ কর্মকর্তা।

হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার সকালের দিকে কাতিফের একই এলাকায় বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরো তিনজন আহত হয়।

মসজিদুল হারামে হামলার পরিকল্পনা নস্যাৎ

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফে গত মাসে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের প্রাণহানি ঘটে। দেশটিতে সমানাধিকারের দাবিতে ২০১১ সাল থেকে আন্দোলন করে আসছে শিয়ারা। তখন থেকেই বেশ কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে কাতিফে। সৌদি কর্তৃপক্ষ কাতিফে অস্থিতিশীলতার জন্য সন্ত্রাসী ও মাদক চোরাকারবারীদেরকে দায়ী করে আসছে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ