বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

ইঞ্জিন লাইনচ্যুত, কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডে বন্ধ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগনালের কাছে একরামপুর এলাকায় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ২টা ৪০মিনিটে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ২টা ৩০ মিনিটে ইঞ্জিন ঘুরানোর সময় রেলওয়ে স্টেশনের অদূরে একরামপুর পয়েন্টে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।

এদিকে, ট্রেনের ইঞ্জিন উদ্ধারের জন্য আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম।

-ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ