সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

হাজিদের আরাম ও স্বস্তির জন্য স্মার্ট ছাতা আবিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: হাজিদের আরাম ও স্বস্তির জন্য স্মার্ট ছাতা আবিষ্কার করেছেন সৌদি আরবের দুই উদ্যোক্তা। যে ছাতা প্রখর রোদে ছায়া ও বাতাসের মাধ্যমে হাজীদের আরাম ও স্বস্তি দেবে। এছাড়াও পাওয়া যাবে জিপিএস সিস্টেমসহ বিভিন্ন ডিভাইজ চার্জ দেওয়ার সুবিধা। ছাতার সাথে যুক্ত আছে ছোট পাখা। বিদ্যুৎ সরবরাহ আসে সৌর প্যানেল থেকে।

এ প্রসঙ্গে স্মার্ট ছাতার উদ্ভাবক কামেল বাদাওয়ি বলেন, হাজিরা সাধারণত ছাতা ব্যবহার করে রোদ থেকে বাঁচার জন্য। আগে কেউ ভাবেনি ছায়া ছাড়া অন্য কোনো সুবিধা পাওয়া যায় ছাতার মাধ্যমে। ফলে ছাতায় ফ্যান যুক্ত করার বিষয়টিকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। কারণ আগামী বছর হজ মৌসুমে প্রচণ্ড গরম পড়বে। তাই আমাদের এই আবিষ্কার।

ফিলিস্তিনি সহকর্মী প্রকৌশলী মানাল দালদিসকে সাথে নিয়ে এই ছাতা উদ্ভাবন করেছেন মক্কার বিজ্ঞানী কামেল বাদাওয়ি। গরমে আরাম দেওয়ার পাশাপাশি হাজিদের নিখোঁজ হওয়া ঠেকানোর প্রযুক্তি থাকছে এই ছাতায়। এর সাথে আরও যুক্ত থাকছে জিপিএস সিস্টেম। মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ দেয়ার ব্যবস্থাও।

এ বিষয়ে প্রকৌশলী মানাল দালদিস বলেন, সোলার প্যানেলে তৈরি হওয়া বিদ্যুৎ জমা থাকবে ছাতার হাতলে। এতে ফ্যান, লাইট ও জিপিএসের জন্য আলাদা আলাদা সুইচ রাখা হয়েছে। জিপিএস চালু করলেই সহজে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাজিরা। একে অপরের অবস্থানও জানতে পারবেন। বহুমাত্রিক কাজের এই ছাতায় যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি সোলার প্যানেল। দুই উদ্ভাবকের প্রত্যাশা শুধু হাজিদের মধ্যে নয়, এটি বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয়তা পাবে এই ছাতা।

পরীক্ষকদের ব্যস্ত সময়, পাঁচ স্তরে প্রস্তুত হচ্ছে হাইয়াতুল উলয়ার ফলাফল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ