বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা আরো বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ বছরে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বালাদেশিদের টাকা জমা রাখার পরিমাণ বেড়েছে প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকস  ইন সুইজারল্যান্ড ২০১৬’ শীর্ষক বার্ষিক এক প্রতিবেদনে জানা যায় সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) এক বছরে বাংলাদেশি সঞ্চয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ ।

সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি’র তথ্য মতে, ২০১৬ সাল শেষে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৯ লাখ ফ্র্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৬৮৫ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৮৬ টাকা হিসাবে)।

সুইস ব্যাংকে টাকা রাখার তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং ভারতের পরই বাংলাদেশের অবস্থান। আমানতের রাখার ক্ষেত্রে এ বছরও প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

২০১৫ সালে বাংলাদেশিদের সঞ্চয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৪৫২ কোটি টাকা। এ হিসেবে এক বছরে বেড়েছে ১ হাজার ১৫০ কোটি টাকা।

ভারতের আমানতকারীদের ২০১৬ সাল শেষে সুইস ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ ফ্র্যাংক। আর পাকিস্তানের দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৬০ লাখ ফ্র্যাংক।

এর মধ্যে ভারতের আমানত অর্ধেক কমেছে। গত বছর দেশটির আমানত ছিল ১২০ কোটি ৬৭ লাখ সুইস ফ্র্যাংক।

অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ না হওয়ায় পুঁজি পাচার হচ্ছে। আলোচ্য সময়ে বিশ্বের অন্যান্য দেশের আমানত কমেছে। তবে সামগ্রিকভাবে ২০১৬ সালে মোট আমানতের পরিমাণ কমেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ