সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

গরিবদের জন্য এ ফ্রিজ, খাবার রাখেন ধনীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গুরগাঁও এলাকার এক অ্যাপার্টমেন্ট বাসিন্দারা অদ্ভুত উদ্যোগ নিয়েছেন। তারা অ্যাপার্টমেন্টের বাইরের আঙ্গিনায় একটি ফ্রিজ স্থাপন করেছেন। এতে যে কেউ খাবার রাখতে পারবেন। সেগুলো নিয়ে যাবে গরিবরা। খাবারও নষ্ট হবে না।

জানা যায়, গত ২৪ জুন সেক্টর-৫৪ এলাকার সানসিটি সোসাইটির বাসিন্দারা ফ্রিজটি স্থাপন করে সোসাইটির দরজার পাশে।

দেখা যায় স্বচ্ছল অনেক পরিবারই রাতের বেঁচে যাওয়া খাবার সকালে ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়। হয় নিজেদের ফ্রিজে আর স্থান নেই কিংবা একই ধরনের খাবার বারবার খেতে অনিচ্ছা। কারণ যাই হোক, প্রতিদিন এভাবে নষ্ট হয় প্রচুর খাবার যা অসহায় মানুষজনের ক্ষুধা নিবৃত্ত করতে পারে।

এই শুভ উদ্যোগের সঙ্গে জড়িত অভয় পুনিয়া জানান, অ্যাপার্টমেন্টের বাসিন্দারা নিজেদের বেঁচে যাওয়া বা অতিরিক্ত খাবার অ্যালুমিনিয়াম ফয়েল, ডিসপোজেবল প্লেট কিংবা বাক্সে করে এই ফ্রিজে রেখে যাবেন।

ফ্রিজে থাকার কারণে খাবার নষ্ট হবে না, দীর্ঘ সময় পর্যন্ত তাজা ও নিরাপদ থাকবে। গরীব অসহায় লোকজন এর সুবিধা পাবেন।

অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের সমিতির পক্ষ থেকে আশপাশের বস্তিবাসী বা হতদরিদ্রদের জানানো হচ্ছে যে তারা যেন সানসিটি সোসাইটির দরোজায় স্থাপন করা ফ্রিজ থেকে খাবার (ফ্রিজে থাকা সাপেক্ষে) নিয়ে যান।

হিন্দু পরিষদের দাবির প্রেক্ষিতে ভারতে বন্ধ হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ