সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসানাত খান

জান্নাত! প্রতিটি মুসলিম হৃদয়ের চূড়ান্ত আশা-আকাঙ্ক্ষা! জান্নাত যেন হয় চিরস্থায়ী নিবাস, তাইতো মুসলিমগণ মহান আল্লাহর বিধি-বিধান এবং প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রিয় সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তবে এই জান্নাত মিলবে, 'বিচার দিবসে'। 'মিজান'-এ পূণ্যের ভাগ বেশি হলে। তাইতো মুসলিমগণ সবসময়ই থাকেন আশা আর ভয়ের দোটানার মাঝে। কিন্তু কেউ যদি পার্থিব জীবনেই লাভ করেন বহুল আকাঙ্ক্ষিত 'জান্নাত'-এর সুসংবাদ! এতো মহা সফলতা! মহা সৌভাগ্য!

বিশেষ 'দশজন' সৌভাগ্যবান সাহাবী রা. ছিলেন, যাঁরা তাঁদের বিশেষ আমল এবং সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে পার্থিব জীবনেই লাভ করেছিলেন অপরিমিত নেয়ামতের স্থান 'জান্নাত'-এর সুসংবাদ! সৌভাগ্যবান সাহাবীগণ রা.-কে বলা হয় "আশারায়ে মুবাশশারাহ"। তাঁরা হলেন-

১. হজরত আবু বকর রা.

আবু বকর রা.-কে জান্নাতের সুসংবাদ: আবু মূসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনার একটি বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে ছিলাম। এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও।' আমি দরজা খুলে দেখলাম, তিনি আবু বকর রা.। আমি তাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ফরমান অনুসারে জান্নাতের সুসংবাদ দিলাম। তখন তিনি মহান আল্লাহর প্রশংসা করলেন। (বুখারী, হাদীস নং: ৩৪৯০)

পূর্ণ নাম: আবদুল্লাহ বিন আবি কুহাফা (আবু বকর নামে পরিচিত)
উপনাম: খলিফাতুর রাসুল, সিদ্দিক।
জন্মগ্রহণ: অক্টোবর ৫৭৩ সালের দিকে, মক্কার কুরাইশ বংশের "বনু তাইম" গোত্রে জন্মগ্রহণ করেছেন।
জন্মস্থান:মক্কা, আরব উপদ্বীপ।
পিতার নাম: উসমান আবু কুহাফা।
মাতার নাম: সালমা উম্মুল খাইর।
বংশ:সিদ্দিকি।

ইসলাম ধর্ম গ্রহণ:- আবু বকর রা. সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর রা. বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন।

ইসলাম ধর্মে তাঁর কতিপয় অবদান:
আবু বকর রা. ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর à