মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লন্ডনে অগ্নিকান্ডে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে আসলে ঠিক কত মানুষ নিহত হয়েছে? পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা তিরিশ। আরও বহু মানুষ এখনো নিখোঁজ। কিন্তু তাদের সংখ্যা কত, তার সঠিক হিসেব কর্তৃপক্ষ দিতে পারছে না।

কিন্তু ব্রিটেনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিলি অ্যালেন দাবি করেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা আসলে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

আরেক জন শিল্পী র‍্যাপার আকালা দাবি করছেন, নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। নিখোঁজদের মধ্যে আছে পাঁচ সদস্যের একটি বাংলাদেশি বংশোদ্ভূত পরিবার। সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে যে গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি সেটি মিডিয়া জানে, তারপরও তারা প্রকৃত সংখ্যা প্রচার করছে না।

বিবিসি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে এই ঘটনায় অন্তত ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের পাঁচ সদস্য।

নিহতের প্রকৃত সংখ্যা কত, তা জানানোর দায়িত্ব লন্ডনের মেট্রোপলিটন পুলিশের। তাদের দিক থেকে অবশ্য এখনো পর্যন্ত নিহতের সংখ্যা কত হতে পারে তার কোন পরিস্কার ধারণা দেয়া হয়নি।

এই অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী টেরেজা মে'র সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী টেরেজা মে গতকাল ঘটনাস্থলে গেলেও কেন ঘটনার শিকার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন নি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ