সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যোগীর গো-মূত্র পানের ছবি অনলাইনে ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গরুর পশ্চাদ্দেশে মুখ লাগিয়ে মূত্রপান করছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবিটি ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। ছবিটি প্রথমে ট্যুইট করেছিলেন সাংবাদিক তানভীর সিং। উপরে ক্যাপশন ছিল ‘The Chief Minister of Uttar Pradesh’। অভিজ্ঞ সাংবাদিক ভাবতেও পারেননি এই ট্যুইট তার কাছে ব্যুমেরাং হয়ে ফিরে আসবে।

তবে দ্রুত জানা গেল ছবিটি সম্পূর্ণ নকল। ফটোশপের কারসাজি। আসল ছবি ট্যুইট করেন জনৈকা নূপুর। সেখানে দেখা যাচ্ছে আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নলকূপে আঁজলা ভরে পানি পান করছিলেন। পরে ফটোশপে গরু দিয়ে ঢেকে দেওয়া হয় নলকূপ। ছবিটি ট্যুইট করে নূপুর ধিক্কার জানান তানভীরকে।

তানভীর তার ট্যুইট সরিয়ে নেন। সাফাই দেন‚ তিনি না জেনে ছবিটি ট্যুইট করেছিলেন। এত সহজে অবশ্য চিঁড়ে ভেজেনি। নেটিজেনরা বলছেন‚ যে কেউ বুঝতে পারবেন এই ছবি আসলে ফটোশপের কেরামতি। তনভীরের মতো একজন দায়িত্বশীল নাগরিকের কাছে এই আচরণ কাম্য নয়।

ভিক্ষার টাকায় মসজিদ নির্মাণ করলেন বৃদ্ধা মহিলা (ভিডিও)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ