সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাতার-সৌদি ইস্যু যেভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতার নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হয়েছে। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের এ সংকটে মুসলিম বিশ্বে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। ডলারের দরপতন ঘটেছে, তেলের দাম উর্ধ্বমুখী। এ উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশেও। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রশ্ন, উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে কথা হয় মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র ‍মুহাদ্দিস, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলীর সঙ্গে। তার সঙ্গে কথা বলেন, আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : কাতার নিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কারণ কী বলে আপনি মনে করেন?

মাওলানা লিয়াকত আলী : মুসলিম বিশ্বের বিভেদের সর্বশেষ প্রতিফলন কাতার সংকট। কাতারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ও তাদের আরব মিত্ররা বরাবর সন্ত্রাসের বিরুদ্ধে মদদ দেয়ার অভিযোগ করছে। সন্ত্রাস বলতে তারা বোঝাচ্ছে, ফিলিস্তিনের হামাস ও মিশরের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুট। তারা এ দুটি সংগঠনকে তারা সন্তাসী সংগঠন মনে করে। কাতার তাদের সহযোগিতা করে বলেই কাতারকে বিচ্ছিন্ন করা হয়েছে।

আওয়ার ইসলাম : হামাসের নেতারা তো মিশরসহ অন্যান্য দেশগুলোতে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে...

মাওলানা লিয়াকত আলী : তারপরও কাতারের ভূমিকা ও অন্যান্য আরব রাষ্ট্রগুলোর ভূমিকায় পার্থক্য আছে। কাতার অনেক বেশি আন্তরিক এবং তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের সহযোগিতা করছে।

আওয়ার ইসলাম : তাহলে এ জায়গায় ইসরাইল, পশ্চিমা বিশ্ব ও তাদের আরব মিত্ররা একাকার হয়ে গেলো না?

মাওলানা লিয়াকত আলী : তা তো হবেই। তারা তো আগ থেকে এক। মধ্যপ্রাচ্যের দেশগুলোই ইসরাইলকে পোষণ করছে। ইসরাইলকে পোষণ করে এবং আমেরিকার আনুগত্য মধ্যপ্রাচ্যের শাসকদের কাজ।

আওয়ার ইসলাম : ইসরাইলকে পোষণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর লাভ কী?

মাওলানা লিয়াকত আলী : লাভ ক্ষমতা টিকিয়ে রাখা। জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে তারা টিকে আছে ইসরাইল ও আমেরিকা