সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইফতার ও সেহরির সময় চুরি করাই ওদের চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুরি করার জন্য ইফতার ও সেহরির সময়টাই ওদের মূল টার্গেট। সেহরি ও ইফতারির সময় রাজধানীর বিভিন্ন বাসায় গিয়ে মোবইল ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করাই ওদের কাজ।
রাজধানীতে ইফতার ও সেহরির সময় বাড়িতে চুরি করা যাদের চাকরি, মঙ্গলবার এমন একটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে চার জনের বয়স ৯ বছর থেকে ১৫ বছরের মধ্যে। বাকি পাঁচ জন হলেন- সোহেল (৩৫), হেলাল (১৯), হেলাল (১৮), মানিক রহমান (১৮) ও আরাফাত (১৮)। সোহেল এই চক্রের সর্দার।
পুলিশ জানিয়েছে, ওই চোরদের ছয় থেকে সাত হাজার টাকা মাসিক বেতনে রমজান মাসে চুরির জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আনা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন ও কিছু ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এস এম শিবলী নোমান জানান, মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা বাড়িতে সুযোগ বুঝে ঢুকে ল্যাপটপ, মোবাইল সেট, মানি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র চুরি করত। রমজানে সবাই  ইফতার ও সেহরির পর নামাজের জন্য বেশি ব্যস্ত থাকে, তখন সুযোগ বুঝে তারা চুরি করে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তাদের চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। চুরির জন্য তাদের ছয় থেকে সাত হাজার টাকা দেওয়া হবে বলে সর্দার জানিয়েছে। ঈদের খরচ ওঠানোর জন্য তারা এই চুরির চাকরি বেছে নিয়েছে। মূলত ঈদকে সামনে রেখে তারা এই কাজ করে।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ