বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৬ পদ্ধতিতে আপনি মোবাইলের মাধ্যমে আয় করতে পারেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মোবাইলে সারাদিন অনেক বাজে সময় ব্যায় করি আমরা। অথচ একটু চেষ্টা করলেই সময়টাকে কাজে লাগাতে পারি এবং করতে পারি আয়।

মোবাইল দিয়ে আয়ের ৬ টি ধাপ আছে। আসুন জেনে নেই বিষয়গুলো।

১. যদি আপনার নিজের ব্যবসা থাকে, তাহলে আপনার তৈরি প্রোডাক্টকে প্রোমোট করতে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে পারেন। ঠিকমতো ব্যবহার করতে পারলে রেভিনিউ বাড়বে নিশ্চিত ভাবেই।

২. আর যদি নিজের ব্যবসা নাও থাকে, তাহলেও কুছ পরোয়া নেহি। অন্যের তৈরি প্রোডাক্ট ধারে কিনুন। একটু নামি ব্র্যান্ডের প্রোডাক্ট হলে খুব ভালো হয়। তার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুরু করুন মার্কেটিং। প্রোডাক্ট বিক্রি করতে পারলেই মিলবে মোটা কমিশন।

৩. উবেরের একটা অ্যাপ আছে, যার নাম উবের দোস্ত। ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে। উবেরের দাবি, এই অ্যাপের সাহায্যে মাসে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা অবধি রোজগার করা যায়! সেখানে সাইন আপ করে নিজের চেনাজানা কোনো ড্রাইভারকে রেফার করতে পারেন। তা ছাড়া কোনো বন্ধুকে উবের পরিষেবা ব্যবহার করার জন্যও রেফার করতে পারেন। এতেই মিলবে কমিশন।

৪. মেক মাই ট্রিপ এর মতো ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে গিয়ে কাউকে রেফার করতে পারলেই মিলবে কমিশন। ৬০০ টাকা মিলবে রেফার করলে। আর যদি সেই কাস্টমার বুকিং করেন তাহলে মিলবে ৮০০ টাকা। এ ভাবে খুব বেশি ৭০০০ টাকা অবধি রোজগার করা যেতে পারে।

৫. একই ভাবে আইসিআইসিআই ব্যাংকের ই-ওয়ালেট পরিসেবা বন্ধুদের রেফার করলেও কমিশন পাওয়া যায়। তবে টাকার অঙ্কটা খুব বেশি নয়। প্রতিবার রেফার করলেই মিলবে ৫০ টাকা। এ ভাবে ২৫০ টাকা অবধি রোজগার করা যেতে পারে।

৬. এবার আসা যাক কেন্দ্রীয় সরকারের কথায়। ক্যাশলেস লেনদেনের জন্য মোদি সরকারের ভীম অ্যাপ এর কথা নিশ্চয়ই শুনেছেন। এবার সেই অ্যাপের প্রচার করেও পেতে পারেন কমিশন। নিজের মোবাইলের মাধ্যমে কোনো ব্যক্তিকে জুড়লে এবং যদি তিনি তিনবার লেনদেন করেন তাহলেই পেয়ে যাবেন ১০ টাকা। এর পর তৃতীয় ব্যক্তিকে জুড়লেই মিলবে ২৫ টাকা।

১৬ বছরের নিচে মেয়েদের হাতে মোবাইল দিবেন না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ