শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

মালয়েশিয়ায় পাওয়া গেলো ৫০০ বছরের প্রাচীন স্বর্ণের কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কুরআন। পৃথিবীর বিস্ময়কর  গ্রন্থ। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনের সংরক্ষণ তিনি নিজেই করবেন।

পৃথিবীর সমস্ত প্রিন্টেড কোরআনের কপি গায়েব করে ফেললেও নিঃশ্বেষ হবে না কখনো, মুছে যাবে না কোরআনের তেলাওয়াত। কেননা পৃথিবী জুড়ে রয়েছে লক্ষ লক্ষ হাফেজে কোরআন। কোরআনকে কখনো ভস্মিভূত করেও নিঃশ্বেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের হেফাজতকারী।

সাম্প্রতিক সময়ে বিস্ময়কর একটি সংবাদ হলো, মালয়েশিয়া প্রবাসী ভারতের এক বাসিন্দার নিকট পাওয়া গেছে পবিত্র কোরআনের প্রায় পাঁচশত বছরের পুরনো স্বর্ণের তৈরি এক পান্ডুলিপি।

প্রায় ৫০০ বছর পূর্বে অটোমান সাম্রাজ্যের সময় সোনার পৃষ্ঠায় পবিত্র কোরআনের এক খণ্ড পাণ্ডুলিপি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কোরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ভারতের এক মুসলিম ব্যক্তির নিকটে রয়েছে।

৩০ বছর বয়সী ভারতের অধিবাসী ব্যাংকার 'মুহাম্মাদ হারেস' বর্তমানে মালয়েশিয়ায় জীবন যাপন করছে। এ ব্যাপারে তিনি বলেন, কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি ৫ বছর ধরে তার কাছে রয়েছে। কুরআন শরিফের স্বর্ণের এই পাণ্ডুলিপিটি মোট ২৮টি অংশে ভাগ করা হয়েছে।

প্রত্যেক অংশে ১৯ থেকে ২০টি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় পবিত্র কুরআনের আয়াত ক্যালিগ্রাফি করা রয়েছে। স্বর্ণের পাণ্ডুলিপির ২৮টি অংশ ১৪টি স্বর্ণের বাক্সে রাখা হয়েছে। এই ১৪টি বাক্সের মধ্যে আমার নিকটি মাত্র একটি বাক্স রয়েছে। বাকী ১৩টি বাক্স আমার স্ত্রীর ভাই ইসমাইল কাযেমের নিকটে রয়েছে।

রমজানের ফজিলত সম্পর্কিত কোরআন ও হাদিসের কিছু বাণী

তিনি বলেন,  এই কুরআন শরিফটি আমাদের পরিবারে সুখ ও শান্তি বয়ে এনেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী 'মাহাথির মোহাম্মদ' ২০০৯ সালে পবিত্র কুরআন শরিফের এই পাণ্ডুলিপিকে স্বীকৃতি দিয়েছে।

হারেস বলেন, অতি শীঘ্রই কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটিকে একটি জুয়েলারির দোকানে প্রদর্শন করা হবে।

মূল্যবান এই পাণ্ডুলিপির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই পাণ্ডুলিপিটির মূল্য প্রায় ৫৯ মিলিয়ন ডলার হবে।

হারেস বলেন, আমার ইচ্ছা স্বর্ণের এই পাণ্ডুলিপিটি বিক্রয় করে ইসলাম প্রচার করার জন্য একটি ইসলামিক স্টাডিজ ও ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র নির্মাণ করব।

বার্তা সংস্থা ইকনার অবলম্বনে শাহনূর শাহীন

শিশুদের কোরআন শেখাতে কাতার টেলিভিশনের বিশেষ উদ্যোগ

 এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ