বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাইলেন্ট অবস্থায় হারানো ফোন খুঁজে পাবেন যেভাবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা প্রায়ই ঘরের মধ্যে নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে ফেলি। অন্য কারও ফোন থেকে কল করে মোবাইল খঁজে বের করার সহজ উপায়টা আমাদের সবারই জানা আছে।

কিন্তু মোবাইল যদি সাইলেন্ট করা থাকে  তখনই পড়তে হয় বিড়ম্বনায়। ফোন খুঁজে পেতে নাকাল অবস্থা হয়। বিশেষ করে অফিস অন্য কোথাও বের হওয়ার সময় এমন ঘটনা ঘটলে একটু  বেশিই বিড়ম্বনায় পড়া লাগে।

[মোবাইল পাশে রেখে ঘুমাবেন না]

চলুন জেনে নেয়া যাক সাইলেন্ট থাকলেও কীভাবে খুঁজে নেওয়া যাবে সেই মোবাইল।

১. প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।
৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।

এই একই পদ্ধতিতে হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পাওয়া যেতে পারে। তবে একটাই বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনার হারানো ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।

[ঢাকায় টয়লেট খুঁজে দেবে মোবাইল অ্যাপ]

সুত্র: অনলাইন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ