সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ছাত্রসমাজ ইসলামের সহীহ দাওয়াতের অভাবে জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম.রুহুল আমীন বলেছেন, ছাত্রসমাজ ইসলামের সহীহ দাওয়াতের অভাবে জঙ্গীবাদে জড়িয়ে পড়ছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট ) শাখা কর্তৃক আয়োজিত শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ত্রিধারার ছাত্রদের নিয়ে ছাত্র আন্দোলন দেশের ওয়ার্ড পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ত্রিধারা শিক্ষাব্যবস্থার ছাত্রদের নিয়ে একমাত্র ছহীধারার ছাত্র সংগঠন ইশা ছাত্র আন্দোলন।

সাম্প্রতিক দেশে জংগীবাদের উত্থান হয়েছে। কারন এদেশের ছাত্র সমাজের কাছে সহীহ দ্বীনের দাওয়াত পৌছেনি। ফলে তারা ধোঁকা খেয়ে দেশ,সমাজ এবং ইসলাম বিরোধী কাজে জড়িয়ে পড়ছে। তাই ছাত্র আন্দোলনের মাধ্যমে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে এদেশের ছাত্র সমাজকে জংগীবাদী কার্যক্রম থেকে ফিরাতে হবে।

সদস্য সচীব আশরাফুল আলমের পরিচালনা ও শাখা আহবায়ক শাহারিয়ার রহমানের সভাপতিত্বে  সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম,জেলা সভাপতি মশিউর রহমান,মহানগর সাধারণ সম্পাদক সালমান আনসারী ও অন্যন্য নেতৃবৃন্দ।

সম্মেলনে ডুয়েট শাখার ২০১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি: শাহারিয়ার রহমান। সহ-সভাপতি: আশরাফুল আলম, সাধারণ সম্পাদক: ইকরাম হোসেন খান। শপথ বাক্য পাঠ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ