মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমীরে হেফাজতের কাছে হাদীসের এজাযত নিলেন মদীনা ইউনিভার্সিটির অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী: সৌদি আরবের জরীর বিন আব্দুল্লাহ আল-বাজলী জামে মসজিদের খতীব এবং মদীনা তৈয়্যবিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান বিন মুহাম্মদ খওজ আস-সিদ্দিকী (৮ মে) সোমবার সকাল ১০টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী পরিদর্শনে আসেন।

এ সময় তাঁকে অভ্যর্থনা জানান জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা শফিউল আলম।

এরপর শায়খ ওহাইব বিন আব্দুর রহমান জামিয়া মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর সাথে সাক্ষাত করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন। সাক্ষাতপর্ব শেষে সৌদি শায়খ জামিয়ার সমাপনী পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরীক্ষাগ্রহণের সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি জামিয়ার অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণের সাথেও পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

এক পর্যায়ে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ও প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)এর কাছে বুখারী শরীফের দরসগ্রহণের গভীর আগ্রহ প্রকাশ করেন।

জামিয়া প্রধান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) সমাপনী পরীক্ষার হল পরিচালনারত অবস্থায় দারুল হাদীসের মসনদে বুখারীতে বসে সৌদি শায়খ ড. ওহাইব বিন আব্দুর রহমানকে বুখারী শরীফের কয়েকটি হাদীস পড়ান এবং ইলমে হাদীসের উপর কাজ করার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর জামিয়া মহাপরিচালক ড. ওহাইব বিন আব্দুর রহমানকে সিহাহ সিত্তাসহ সকল হাদীসগ্রন্থের দরসদানের ইজাযত প্রদান করেন।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী’র ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ