সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আর্থিক অনটনে ক্রিকেটারের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের অভিজাত ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিদর্ভের পক্ষে খেলতেন অফ স্পিনার অমল চিকহর। গতকাল মঙ্গলবার সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, চরম অর্থকষ্টে দিন পার করছিলেন তিনি।

বুধবার নবভারতটাইমস.কম জানায়, ব্যবসায় মার খেয়ে তার মানসিক অবস্থা টালমাটাল ছিল। এরই ধারাবাহিকতায় নাগপুরের সিভিল লাইন্স এলাকায় নিজ বাসভবনে আত্মঘাতী হন তিনি।

খবর পেয়ে পুলিশ ৩৮ বছর বয়সী ক্রিকেটার অমলের মরদেহ উদ্ধার করে। তদন্তকারীরা মনে করছেন, গত সোমবারই তিনি আত্মঘাতী হন। স্ত্রী ছাড়াও এক পুত্র রয়েছে তার। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত সময়ে রঞ্জি ট্রফিতে বেশকিছু ম্যাচ খেলেন তিনি।

স্বজনরা জানান, সম্প্রতি বিপুল পাণ্ডে নামে অপর একজন ক্রিকেটারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি রেস্তোরাঁ খুলেছিলেন অমল। কিন্তু আর্থিক সংকট তার পিছু ছাড়ছিল না। এদিকে, অমল আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে- তার তদন্তও চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ