সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়  ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বিসিবি।

শনিবার ১৬তম বোর্ড সভার পর মিরপুরে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ক্রিকেটকে গুডবাই জানান মাশরাফি বিন মর্তুজা। তখন থেকেই আলোচনা ছিল তুঙ্গে। কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক।

তখন বিসিবির আকার-ইঙ্গিতে স্পষ্ট হচ্ছিল সাকিবই হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। বাস্তবে তাই হলো। শনিবার সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, `এখন থেকে সাকিব আল হাসান টি-টোয়েন্টির অধিনায়ক।’

ফলে এখন থেকে বাংলাদেশের ক্রিকেট তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল। টি-টোয়েন্টিতে সাকিব, ওয়ানডেতে মাশরাফি ও টেস্টে মুশফিক।

সাকিব আল হাসান এর আগেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। এরপর ২০১৪ সালের শেষ মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সহঅধিনায়ক ছিলেন।

সাকিবের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ