সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশে ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে এ পর্যন্ত ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গত শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অভিযানে নামে সংস্থাটি।

বন্ধ হওয়া এসব অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ভুয়া বা ফেক অনেক অ্যাকাউন্ট বন্ধ হলেও কিছু প্রকৃত ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ হয়েছে এই অভিযানে। ফেসবুক জানিয়েছে, যাচাই-বাছাই করার প্রকৃত আইডিগুলো ফেরত পাওয়া যাবে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রোববার গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই ভুয়া পেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক। সচিবালয়ে ১০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের একটি সমঝোতা হওয়ার তথ্য জানান তারানা হালিম। গত ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারানা হালিম।

এ দিকে অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি। সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে তার মধ্যে অন্তত ৩ শতাংশ আইডি ভুয়া।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক।

ফেসবুক আইডি বাতিল হলে যেভাবে ফিরে পাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ