সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাজধানীর কড়াইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল রাজধানীর বনানীস্থ কড়াইল বস্তিতে ১৩ বছরের এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে।

এ ঘটনায় ওই কিশোরীর স্বজনরা অভিযোগের আঙুল তুলছেন প্রতিবেশী গার্মেন্ট কর্মী রাজিবের (২৫) দিকে। তাদের দাবি, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৫ এপ্রিল রাতে তাকে ফুঁসলিয়ে নিজের বাসায় নিয়ে যান রাজিব। এরপর জুস পান করতে দেওয়া হয়। তারপরই অচেতন হয়ে পড়ে সে।

রাজিবের দেওয়া জুসে চেতনানাশক কিছু মেশানো ছিল বলে ধারণা কিশোরীর স্বজনদের। কারণ সে অভিযোগ করেছে, জুস পানের পর থেকে তার কিছু মনে নেই। মেয়েটি আরও দাবি করেছে, তার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের কথা বলার চেষ্টা করতেন রাজিব। তার মা মেয়েটিকে দেখতে চেয়েছে উল্লেখ করে ফুঁসলিয়ে তাকে নিয়ে যান তিনি।

স্বজনদের দাবি, ওই কিশোরীর ওপর রাজিব সারারাত নির্যাতন চালিয়েছেন। রবিবার সকালে তাকে ছেড়ে দেন তিনি। সকালে ছাড়া পেয়ে মেয়েটি এদিক-ওদিক ঘুরছিল। প্রতিবেশী একজন দেখে তার স্বজনদের খবর দেন। পরে তাকে বাসায় নিয়ে এলে সে পুরো ঘটনা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ওসিসিতে এখন মেয়েটির চিকিৎসা চলছে।

[ডিজে পার্টি দেখতে গিয়ে ২ শিশু ধর্ষিত]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ