সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এক দেশের ৯০টি সরকারের পরিবর্তন দেখেছেন যে নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক দেশের ৯০টি সরকার দেখা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটি ইন্তেকাল করেছেন। চলে গেছেন না ফেরার দেশে।

পৃথিবীর সবচেয়ে বয়স্ক এ নারীর নাম ইমা মোরানো। মৃত্যুর সময় ওই নারীর বয়স হয়েছিল ১১৭ বছর। স্থানীয় সময় শনিবার বিকেলে ইতালির নিজ বাড়িতে ইমা মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন ইমা। ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা মানুষের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন।

মৃত্যুর আগে নিজের দীর্ঘায়ু নিয়ে কথা বলেছিলেন ইমা। তিনি জানান, বংশগত কারণেই এত দিন বেঁচে আছেন তিনি। তাঁর পরিবারের অনেকেই দীর্ঘজীবী। তাঁর মা ৯১ বছর বেঁচেছিলেন। অনেক বোনই শতবর্ষী ছিলেন। এ ছাড়া প্রতিদিন তিনটি করে ডিম খেতেন বলেও জানিয়েছিলেন তিনি।

আট ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন ইমা। ভাইবোনদের মধ্যে একমাত্র তিনিই বেঁচেছিলেন।

তিন শতাব্দী প্রত্যক্ষকারী ইমা দেখেছেন অনেক কিছুই। পার করেছেন বিষাদময় বিবাহিত জীবন। হারিয়েছেন একমাত্র ছেলেকে। দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ ও ইতালিতে ৯০টি সরকারের পরিবর্তন।

১০১ দেশের ৬শ মানুষকে নাস্তা করিয়ে দুবাইয়ের বিশ্ব রেকর্ড!

৪ কারণে রাতে তরমুজ খাওয়া নিষেধ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ