সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মেলায় গিয়ে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশাখী মেলা দেখে বাড়ি ফেরার পথে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

গতকাল শুক্রবার রাতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোয়াজ্জেম হোসেন (১৬)। বাড়ি ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামে। দুর্ঘটনার পর থেকে আহাজারি করছেন মোয়াজ্জেমের বাবা আলতাফ হোসেন। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘মেলায় গিয়ে একি হলো আমার মোয়াজ্জেমের! তোমরা আমার মোয়াজ্জেমকে আইনে দাও।’

পরিবার ও পুলিশ বলছে, মোয়াজ্জেম পিকআপ ভ্যানে করে বন্ধুদের সঙ্গে তারাকান্দি বৈশাখী মেলায় গিয়েছিল। বাড়ি ফেরার পথে তারাকান্দি মোড়ের তারাকান্দি-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনে থাকায় মোয়াজ্জেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শাপলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, মোয়াজ্জেম এ বছর ওই স্কুলের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খানের ভাষ্য, ময়নাতদন্ত ছাড়াই মোয়াজ্জেমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ পিকআপ ভ্যান দুটি জব্দ করেছে। চালক পলাতক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ